ব্রেকিং নিউজ
জামালপুর এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে সোহানুর রহমান ও নয়ন মিয়া সুনামগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় রংপুরে এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা,নেতৃত্বে মোঃ শাহাদাত হোসেন সৈকত ও মো: শাহাদাৎ হোসেন বাবা সাংবাদিক, সন্তান হৃদরোগে আক্রান্ত—রিহানকে বাঁচাতে মানবিক আবেদন বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা সাপাহারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
×

ইসলামী ডেস্ক
প্রকাশ : ২৯/৫/২০২২ ১০:৪১:১৯ PM

বন্ধ করা হলো ৫৩৮ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার

তিন দিনের অভিযানে সারাদেশে ৫৩৮টি অবৈধ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এর মধ্যে রাজধানীতে ১৬৪টি। রোববার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা: মো: বেলাল হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমরা ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলাম।

এর মধ্যে আমরা এখন পর্যন্ত ৫৩৮টি ক্লিনিক ও হাসপাতাল সিলগালা করে দিয়েছি। অনিবন্ধিত ও অনিয়মের দায়ে দণ্ডিত প্রতিষ্ঠানগুলো আবার যেন গড়ে না ওঠে সেজন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আমাদের কাছে এখনো কয়েকটি জেলার তথ্য আসেনি, ফলে এই সংখ্যা আরো বাড়তে পারে। বেলাল হোসেন বলেন, ঢাকার বাইরে সিভিল সার্জনদের নেতৃত্বে এবং রাজধানীতে অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে তিনটি টিম অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে কাজ করছে।

এছাড়াও ঢাকায় ভোক্তা-অধিকার অধিদফতরের দুটি টিম অব্যবস্থাপনা ও মেয়াদোত্তীর্ণ ওষুধসামগ্রী রাখায় বিভিন্ন প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে। গত ২৬ মে দেশের সব অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার ৭২ ঘণ্টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদফতর।

সূত্র : বাসস